আসানসোল ✍ Final Exposer

আসানসোল আদালতে বার অ্যাসোসিয়নের পক্ষ থেকে গেট বন্ধ করে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল আদালতে বার অ্যাসোসিয়নের পক্ষ থেকে বিক্ষোভ করতে দেখা যায় আইনজীবীদের, আসানসোল কোর্ট চত্বরে বিভিন্ন জায়গা থেকে আসা পুলিশ ও পুলিশের গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না।বেশ কিছুদিন আগে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে এক আইনজীবী অভিষেক চৌবেকে মারধর করে কিছু স্থানীয় দুষ্কৃতীরা, কিন্তু দুষ্কৃতীরা বুক চিটিয়ে ঘুরে বেড়ায় পুলিশ তাদের উপর কোন ব্যবস্থা নেয়নি। পুলিশের এই ব্যবহার দেখে অসন্তোষ প্রকাশ করে আইনজীবীরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল জেলা আদালতে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আসানসোল বার এ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তেওয়ারি, সম্পাদক বাণিকুমার মন্ডল ও প্রাক্তন সভাপতি অমিতাভ মুখোপাধ্যায়। তাদের দাবি সব দুষ্কৃতীদের অবিলম্বে ব্যবস্থাপনা নিতে হবে না হলে প্রতিবাদ চলবে।এই বিষয়ে আসানসোল বার এ্যাসোসিয়েশনর সভাপতি রাজেশ তেওয়ারি বলেন, দিন ২০ আগে আসানসোল পুরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের বুধার বাসিন্দা আইনজীবী অভিষেক চৌবে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় ২০/২৫ যুবক তাকে ঘিরে ধরে। তাদের বেশ কয়েকজন কুখ্যাত অপরাধীও ছিলো। তারা ঐ আইনজীবীকে স্থানীয় একটি খাটালে টেনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে সে আপাততঃ সুস্থ হয়েছেন। গোটা বিষয়টি জানিয়ে আইনজীবীর তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মুল অভিযুক্ত হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছে। পুলিশের ভূমিকা একবারেই ঠিক নয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার