জেলার আপডেট ✍ Final Exposer

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে আয়োজিত হলো মহুলবনের ‘স্মরণে রবীন্দ্রনাথ ’ অনুষ্ঠান


অন্তরা সিংহরায়:- বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান আয়োজন করলো মহুলবন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাগৃহে। মহুলবন সাহিত্য গোষ্ঠীর পাঁচ বর্ষ পূর্তিতে ৫ মঞ্চে ৫০০ শিল্পীর পঞ্চম মঞ্চের অনুষ্ঠান ছিলো এটি। এদিন পুরুলিয়ার ঝুমুর সম্রাট শলাবৎ মাহাত স্মরণে অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয়।

২২ শ্রে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।এদিনের অনুষ্ঠানে কবি তাপস দত্ত ও মহুলবনের সম্পাদক তথা কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের একটি করে কবিতার বই প্রকাশিত হয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশিস গিরি (অধিকর্তা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র,ভারত সরকার),কবি কেশবরঞ্জন,কবি পিনাকি রায়, কবি সাতকর্ণী ঘোষ, কবি প্রদীপ গুপ্ত, বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়, কবি অন্তরা সিংহ রায়, বাচিক শিল্পী রুপা মজুমদার, বাচিক শিল্পী যূথিকা মজুমদার, বাচিক শিল্পী শ্রাবন্তী ঘোষ সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি কবিগুরুর লেখা “ তাই তোমার আনন্দ আমার পর , তুমি তাই এসেছো নীচে ” গানটি পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করেন শিল্পী অন্তরা সিংহরায়। তারপর প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও শিল্পীরা অনুষ্ঠান পরিবেশনা করেন।
মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান “ মহুলবনের এই পঞ্চম মঞ্চের অনুষ্ঠানে রাজ্যের বহু জেলার কবি ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন৷” পুরুলিয়ার একটি সাহিত্য গোষ্ঠীর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিদের সভাঘরে এমন উদ্যোগ দেখে খুশি আগত শিল্পীমহল সহ কবিতা প্রিয় মানুষেরা৷

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার