আসানসোল ✍ Final Exposer

কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলকার চালকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

কৌশিক মুখার্জী: কুলটি:- সোমবার কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গ্রীণ পয়েন্ট স্কুলের সামনে স্কুলের পুলকার চালকদের নিয়ে এক ট্রাফিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পুলকার চালকদের গাড়ি নিয়ন্ত্রণে চালানোর কথা বলা হয়। একই সাথে স্কুল পড়ুয়া ছোটো ছোটো বাচ্চা ও শিশুদের স্কুলে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো বেশি যত্নবান ও দায়িত্ব সচেতন হওয়ার কথা বলা হয়।একই সাথে গাড়ির কাগজপত্র ইন্সুরেন্স ঠিক ঠাক রাখার বার্তা দেন।উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার