জেলার আপডেট ✍ Final Exposer

মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ স্কুলে গ্রামীণ চিকিৎসকদের স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ স্কুলে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন  PAMPAI ( প্রোগ্রেসিভ মেডিকেল প্র‍্যাক্টিশনার অফ ইন্ডিয়া) এর মথুরাপুর ১ নং ও ২ নং ব্লকের গ্রামীণ চিকিৎসকদের  স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল। শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে সোয়াইন ফ্লু এবং হার্টের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা করেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের যথাক্রমে ডাঃ শুভজিৎ পাত্র এবং ডাঃ নীলরতন নাইয়া। এই সংগঠনের উদ্যোগে এ জেলার বিভিন্ন ব্লকে এই সেমিনার হয়ে আসছে। সকল গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্তি ও সরকারী স্বীকৃতি, রেজিস্টার ডাক্তারের মাধ্যমে সিলেবাস ভিত্তিক এক বছরের প্রশিক্ষণ এবং প্রশিক্ষিতদের স্বাস্থ্য পরিষেবার আঞ্চলিক স্তরে নিয়োগ প্রভৃতি দাবিতে আগামী ৯-১০ নভেম্বর মুর্শিদাবাদে সংগঠনের ৭ ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সফল করার আহ্বান জানানো হয় এদিন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার