আসানসোল ✍ Final Exposer

হিন্দুস্তান কেবেলসের জমি পরিদর্শনে জেলা শাসক

কৌশিক মুখার্জী: সালানপুর:-

জেলা শাসকের পরিদর্শনের পর নতুন শিল্পের আসছে বলে আসা জগিয়েছে সাধারণ মানুষের মধ্যে।আজ অর্থাৎ বুধবার সকালে হিন্দুস্তান কেবেলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পোন্নামবলম।তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবেলসের প্রশাসনিক ভবনে আসেন।তারপর সেখান থেকে লোয়ারকেশিয়া,ছাতিমতলা, দিকটি পরিদর্শন করেন।হিন্দুস্তান কেবেলসের প্রায় ৯০০একর জমি মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি পড়ে রয়েছে।জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষেরা মনে করছেন তবে কি নতুন কোনো শিল্প এই একলায় আসছে।তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবেলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার