আসানসোল ✍ Final Exposer

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বাসের প্রায় ২০ জন যাত্রী

তন্ময় মাহারা: মালদা:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাসের প্রায় ২০ জন যাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় মালদা গাজোল, ১২ নম্বর জাতীয় সড়কের ধারে গাজোল গামি একটি বেসরকারি বাস,নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় । গর্তে পড়ে যাওয়ার ফলে বেসরকারি যাত্রীবাহী বাসের চাকা এবং দরজা মাটির ভেতর ঢুকে যায়।যাত্রীরা বাসের জানালা ভেঙে বেরিয়ে আসে। এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে গেট আটকে যাওয়ার  ফলে বাসের জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসতে হয় যাত্রীদের। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা এবং পুরাতন মালদা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে‌।এলাকাবাসী অনুমান দুই গাড়ি ওভার টেক করাকে ঘিরে এই ঘটনা ঘটেছে।এদিকে এর জেরে দীর্ঘ যানজটে সৃষ্টি হয় নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।বাসটি থানায় নিয়ে যাওয়া হয়। কি কারনে এই ঘটনা ঘটলো কি ভাবে ঘটলো তদন্তে নামে মালদা থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার