আসানসোল ✍ Final Exposer

ম্যাজিস্ট্রেট বিকাশ দত্তের নেতৃত্বে বরাকর সবজি মার্কেট ও কুলটির সবজি বাজারে অভিযান

কৌশিক মুখার্জী: কুলটি:- আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, আর মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ মত ম্যাজিস্ট্রেট বিকাশ দত্তের নেতৃত্বে বরাকর সবজি মার্কেট ও কুলটির সবজি বাজারে অভিযান চালানো হয়। এদিন দোকানদার কাছে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির বেশি দামে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়। এদিন এই অভিযানে ছিলেন ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত, এনফোর্সমেন্ট, এগ্রী মার্কেটিং আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার