আসানসোল ✍ Final Exposer

মধ্যরাতে জেমারী রেল গেটে কর্মরত রেল কর্মীকে মারধর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

মধ্যরাতে সালানপুর থানার অন্তর্গত জেমারী রেল গেটে কর্মরত রেল কর্মীকে মারধর করার অভিযোগ সামনে এলো।জানা গতকাল মধ্য রাতে সুজয় মুখার্জী নামক রেল কর্মীকে মারধর করে কিছু ব্যক্তি।তবে হটাৎ কী কারণে তাকে মারা হলো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।জানা যায় প্রায় বারোটা নাগাদ এই ঘটনা ঘটে।মারের চোটে অজ্ঞান হয়ে জান রেল গেটে কর্তব্যরত গার্ড সুজয় মুখার্জি (৪২)। রাতেই আরপিএফ এবং তার বাড়ির লোকেরা আহত অবস্থায় সুজয় মুখার্জীকে আসানসোল রেল হাসপাতালে ভর্তি করেন। জানা যায় গতরাতে প্রায় বারোটা নাগাদ একটি ট্রেন হাওড়া দিল্লি মেন লাইনের উপর দিয়ে যায়।এরফলে জেমারি রেলগেট বন্ধ থাকে। ট্রেনটি রেলগেট পার করে চলে যাওয়ার পর স্বয়ংক্রিয় ব্যবস্থায় এক মিনিট পরে গেট খোলা যায়।কিন্তু ট্রেন পার হওয়ার সঙ্গে সঙ্গেই কেন গেট খোলা হচ্ছে না সেই দাবি জানিয়ে এক স্কুটি আরোহী ব্যক্তি চিৎকার করতে থাকেন বারবার গাড়ির হর্ণ বাজাতে থাকেন।ওই সময় কর্তব্যরত রেল কর্মী সুজয় মুখার্জী ওই ব্যক্তিকে বলেন এক মিনিট পরেই গেট খোলা যাবে একটু অপেক্ষা করুন।কিন্তু তার কোন কথা না শুনে হঠাৎ করেই সুজয় মুখার্জিকে ওই ব্যক্তি মারধর করতে শুরু করেন।কোনভাবে রেলগেট থেকে দৌড়ে তিনি রেলের কেবিনে এসে আরপিএফকে ফোন করেন।তারপরেও ওই ব্যক্তি রেল গেটের কেবিনে ঢুকে সুজয় মুখার্জীকে আরো মারধর করেন।মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলেন সুজয় মুখার্জী।এদিকে ওই লাইনে পরবর্তী ট্রেন কোনো সিগনাল না পেয়ে দাঁড়িয়ে যায়।ট্রেন কেন দাঁড়িয়ে পড়েছে সেই খোঁজ নিতে গিয়ে আরপিএফ সেখানে পৌঁছে অজ্ঞান অবস্থায় সুজয় মুখার্জিকে উদ্ধার করে এবং তার বাড়িতে খবর দেয়। এরপর রাতেই আহত অবস্থায় সুজয় মুখার্জী কে রেলের হাসপাতালে ভর্তি করা হয়। সালানপুর থানায় ঘটনার অভিযোগও দায়ের করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার