আসানসোল ✍ Final Exposer

সাঁকতোড়িয়াতে এক বাড়ির পিছনে বিশাল ধস

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌরনিগমের ১০৩ নং ওয়ার্ড তথা সাঁকতোড়িয়ার উত্তর রক্তা অঞ্চলে এক স্থানীয় পরিবারের বাড়ির পিছনে বিশাল ধস নামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ‍্যায়। ভয়াবহ ধসের কারনে এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা তথা পরিবারের সদস‍্য অসীম গোপ জানিয়েছেন, ধস ক্রমশ গভীর ভাবে আয়তনে বেড়ে চলেছে। রাত কিভাবে পার হবে বুঝতে পারছিনা। এলাকায় বৃষ্টি হওয়ার ফলে ধস জেগে উঠেছে। তবে অনেক আগে এখানে মাটির তলায় ইসিএলের খনি ছিল। তাই আতঙ্কে রয়েছে পরিবারের সকলে। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা চন্দন আচার্যি এলাকা পরিদর্শনে যান। অন‍্যদিকে ঘটনাস্থলে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ তবে চন্দন আচার্য বলেন এই ধস জেগে ওঠার পিছনে ইসিএল এর গাফিলতি রয়েছে। মাটির তলা থেকে তারা কয়লা তুলে নিলেও, যথাযথ ব‍্যাক ফিলিং করেনি ঘটনায় এলাকায় চঞ্চল্য।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার