জেলার আপডেট ✍ Final Exposer

যুদ্ধ

ডঃ সুদত্তা ব্যানার্জী (পার্কাস রোড, পূর্ব বর্ধমান)

যখনই বিশ্ব রাজনীতিতে খন্ডিত স্বার্থে একে অন্যের প্রতিক্ষুব্ধ
তখনই মানব সভ্যতার ইতিহাসে রোজ রচিত হয় বিষাক্ত যুদ্ধ
সমাজতন্ত্রের সরকারি সৈনিকরা যুদ্ধে শুধুই মরে আর মারে
উচ্চপদস্থ জন নেতারা ঘুরে ফেরে ক্ষমতা, অর্থের দ্বারে
সাধারণ মানুষের হৃদয়-মন জুড়ে বিরাজমান সমর্থনের দ্বিধা
আসলে সত্তিকারের সত্যি বলার হরেকরকম অসুবিধা
যুদ্ধ হয় মানুষে-মানুষে, অস্ত্রশস্ত্র,বারুদ আর শেষে পরমাণুতে
রণকৌশল যাই হোক, যুদ্ধশেষে মৃত্যুর মিছিল ধূসর ভূমিতে
সামাজিক মাধ্যমে আর্তদের পাশে সহৃদয় মানুষের মহাসমুদ্র
বাস্তবে দুর্গতদের পাশে না থেকে আমরা মানসিকতায় দরিদ্র
যুদ্ধশেষে যখন কেউ রক্তাক্ত, কারো বা তখন ঝুলিতে সম্মান
তুল্য মূল্যের বিচারে সমস্ত অধিকার খর্ব করে জয়টাই প্রধান
সভ্যতার এত পরেও পারলামনা হতে বিশ্বনাগরিক, ভাইভাই
আর কতদিন ধরে শান্তিপ্রিয় মানুষ বলবে যুদ্ধ নয় শান্তি চাই।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার