পৌরনিগমের উদ্যোগে বিশ্বকবির প্রয়াণ দিবস পালন
কৌশিক মুখার্জী: আসানসোল:-
আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আসানসোল পৌরনিগমের উদ্যোগে আসানসোল বি এন আর মোড়ের রবীন্দ্রভবনে মূর্তিতে মাল্যদান করে বাইশে শ্রাবণ পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি সহ অনেকে।বিশ্বকবির প্রতি এই শ্রদ্ধাঞ্জলি প্রদানের আয়োজন করে তাঁকে স্মরণ করা হলো।
