আসানসোল ✍ Final Exposer

অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেসন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আসানসোলে

কৌশিক মুখার্জী: আসানসোল:- অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেসন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আসানসোল শিল্পাঞ্চলে। প্রথমে আসানসোল আশ্রম মোড় থেকে একটি বিশাল বর্ণনাঢ্য মিছিল করা হয়। মিছিলটি শেষ হয় আসানসোলের রবীন্দ্রভবনের সামনে।তাছাড়া বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে সাংস্কৃতি অনুষ্ঠান করা হয় রবীন্দ্রভবনে । অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকার সেটিকে তুলে ধরে। জল,জঙ্গল,জমি, ও পাহাড় রক্ষা করার আহ্বান জানান। তারা জানিয়েছেন দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে, সেই নিয়েও এদিন সোচ্চার হয় অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেসান কমিটির সদস্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার