আসানসোল ✍ Final Exposer

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল চিত্তরঞ্জন- আসানসোল রুটের সমস্ত মিনিবাস

কৌশিক মুখার্জী: আসানসোল:-

দীর্ঘদিন ধরে বাস চলাচলের সময়সূচির হেরফের না করার ফলে শনিবার সকাল থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল চিত্তরঞ্জন- আসানসোল রুটের সমস্ত মিনিবাস। মালিকদের পক্ষে জানা গেছে বাস কর্মীরা এই ধর্মঘটে সামিল হয়েছেন। বাস চলাচল বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বাস চলাচলের সময়সূচির হেরফের করা হচ্ছে না, এর ফলে তারা সারাদিন বাসে কাজ করার ফাঁকে খাবার সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না । জানা গেছে চিত্তরঞ্জন থেকে আসানসোল পর্যন্ত ভায়া নিয়ামতপুর হয়ে সময় নির্ধারিত করা আছে ১ ঘন্টা ৩৫ মিনিট। ‌কিন্তু সর্বত্র রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং প্রচুর পরিমাণ বাম্প থাকার কারণে এই সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে মিনিবাস পৌঁছাতে পারছে না। এর ফলে প্রায় দিনই তাদের জরিমানার মুখে পড়তে হচ্ছে। ঝুঁকি নিয়ে বাসকর্মীরা কাজে যাচ্ছেন ‌। কিন্তু বিষয়টি বারবার সংশ্লিষ্ট জায়গায় বলার পরেও কর্ণপাত না করায় শনিবার সকাল থেকে আসানসোল চিত্তরঞ্জন রুটে চলাচলকারী মিনিবাসের সমস্ত কর্মী একযোগে কাজে যাওয়া থেকে বিরত হয়েছেন। ‌ এর ফলে প্রায় ৪০ টি মিনিবাস সকাল থেকেই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ‌যাত্রীরা চরম হয়রানির মুখে পড়েছেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার