আসানসোল ✍ Final Exposer

নৃত্য শিক্ষককে মারধরের অভিযোগ,দাদাগিরি ছাত্রীর এক পরিবারের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আজব ঘটনা হটাৎ কোনো কারণ ছাড়াই নৃত্য শিক্ষকের উপর চড়াও হলো ছাত্রীর পরিবার।এমনি ঘটনা সামনে এলো রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লী অঞ্চলে।জানা যায় সন্দীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি সীমান্তপল্লী দুর্গা মন্দিরে নৃত্যের প্রশিক্ষণ দেয়।তার কাছে শতাধিক ছাত্রী নৃত্য শেখে।সন্দীপ দত্ত চৌধুরী জানান বাপ্পা মুখার্জী নামক এক ব্যক্তির মেয়ে তার কাছে নৃত্য শেখে।তার মেয়ে অনেক দিন ধরেই অন্যের ড্রেস নিয়ে নৃত্য করে।শিক্ষক সন্দীপ বাবু বাপ্পা বাবুর মেয়েকে নিজের ড্রেস কেনার জন্য বলেন।নাহলে অন্য কারুর কাছে নৃত্য শেখার জন্য বলেন।এই কথা শুনে রেগে যায় বাপ্পা বাবু।তার পরেই রবিবার সীমান্তপল্লী দুর্গা মন্দিরে গিয়ে সন্দীপ বাবুকে মারধর করে বলে অভিযোগ করেন। সন্দীপ বাবুর সমর্থনে শতাধিক অভিভাবকরা পুলিশের কাছে আসেন।তারা জানান অবিলম্বে বাপ্পা মুখার্জী ও তার স্ত্রী পম্পা মুখার্জীকে গ্রেফতার করতে হবে।পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় সঠিক বিচারের।তারপরেই অভিভাবকরা শান্ত হন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার