আসানসোল ✍ Final Exposer

গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ নিয়ে সঠিক বিচারের দাবিতে জি টি রোড অবরোধ করলো মৃত যুবকের পরিবার এবং প্রতিবেশীরা

কৌশিক মুখার্জী: কুলটি:-

গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ নিয়ে সঠিক বিচারের দাবিতে জি টি রোড অবরোধ করলো মৃত যুবকের পরিবার এবং প্রতিবেশীরা।বুধবার বিকেলে আসানসোল বরাকর জিটি রোডের নিয়ামতপুর মোড় সংলগ্ন পথ অবরোধ করে বিক্ষোভ পরিবারের ও প্রতিবেশীদের।মঙ্গলবার আসানসোলের কুমারপুরে  একটি হোটেল থেকে রোহন প্রসাদ রাম নামে ওই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল।মৃত রোহনের পরিবারের দাবি রোহনকে খুন করা হয়েছে এবং ঘটনার পিছনে এক যুবতী রয়েছে বলে অভিযোগ পরিবারের।সেই যুবতীকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না,তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। তারই প্রতিবাদে বুধবার রোহনের ময়নাতদন্ত হওয়ার পর দেহ নিয়ে বিক্ষোভে নামে তার পরিবার ও প্রতিবেশীরা। তাদের দাবি অবিলম্বে ওই যুবতীকে গ্রেফতার করতে হবে এবং তাকে সামনে নিয়ে আসতে হবে।দীর্ঘক্ষণ ধরে চলছে অবরোধ যার ফলে স্তব্ধ হয়ে যায় আসানসোল বরাকর জিটি রোড।ঘটনা স্থলে কুলটি থানার বিশাল পুলিশবাহিনী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার