আসানসোল ✍ Final Exposer

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাকর ও কুলটির খুচরো সবজির বাজারে অভিযান

কৌশিক মুখার্জী: কুলটি:-

আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আর এই মূল্যবৃদ্ধি রোধে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বুধবার বরাকর সবজি মার্কেট,ও স্টেশন রোডের আলু পেঁয়াজের গোডাউন আড়ৎ সহ কুলটির খুচরো সবজির বাজারেও অভিযান চালানো হয়। এদিন দোকানদারদের কাছ থেকে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজি বেশি দামে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি মেজিস্ট্রেট, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ,এগ্রিমার্কেটিং অধিকারীকেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার