আসানসোল ✍ Final Exposer

বারাবনি এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বারাবনি থানার এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের মিলল সাফল্য।স্বাধীনতা দিবস পালনের আগের দিন বড়সড় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দপ্তর মিলল সাফল্য।নষ্ট করা হল চোলাই মদ তৈরির সামগ্রী ও সঙ্গে নষ্ট করা হল দুই হাজার ৬০০ লিটার চোলাই মদ।সূত্রের খবর,এদিন বারাবনি থানার অন্তর্গত মেটেলা ও খয়ের কানালিতে অভিযান চালান রাজ্যের আবগারি দপ্তরের কর্মীরা। নেতৃত্বে ছিলেন আবগারি দপ্তরের বারাবনি ওসি মিরাজ হোসেন।তাছাড়া এদিন এই অভিযানে ছিলেন বারাবনি থানা সহ দুর্গাপুর এক্সাইজ আসানসোল এক্সাইজ আসানসোল নর্থ ও কুলটি এক্সাইজের পুলিশ কর্মী সহ আধিকারিকেরা।তবে এই অভিযানেই পুলিশের মেলে বড় সাফল্য।দেখা যায় ওই এলাকায় মাটির নীচে গর্ত খুঁড়ে লুকানো রয়েছে প্রচুর চোলাই মদ তৈরির সরঞ্জাম। যা দেখে প্রথমে চোখ কপালে উঠে যায় আবগারি দপ্তরের কর্মীদের।এই এলাকায় চোলাই মদের কারবারিদের রমরমা দীর্ঘদিন থেকে।
আবগারি দপ্তর সূত্রে খবর, ওই এলাকায় যে লুকিয়ে মদ তৈরির কাজ চলছে সেই খবর আগেই আসে দপ্তরের কর্মীদের কাছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই মেটেলা ও খয়ের কাণালীর একটি বাড়িতে হানা দেন দপ্তরের কর্মীরা। সেখানে উদ্ধার হয় ২৬০০ লিটার চোলাই মদ। সঙ্গে মেলে মদ তৈরির সামগ্রী।উদ্ধারের পর সেসবই নষ্ট করে দেওয়া হয়েছে।এই জাতীয় অভিযান চলবে বলে আবগারি দপ্তর সূত্রে খবর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার