আসানসোল ✍ Final Exposer

বিএন আর মোড়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির,পুলিশের সাথে ধস্তাধস্তি

কৌশিক মুখার্জী: আসানসোল:- আরজিকরের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে সারা রাজ্যে বিজেপির পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে বিজেপির ডাকা দু'ঘণ্টার ধর্মঘটের চিত্র দেখা গেল আসানসোলের বিএন আর মোড়ে। বিক্ষোভ প্রদর্শন এর সাথে সাথে বিএন আর মোড় অবরোধ করা হয়। তার কিছুক্ষণের মধ্যে বিজিপি কর্মীদের সাথে পুলিশে ধস্তাধস্তি শুরু হয়।বিএন আর মোড় থেকে তাদের অবরোধ থেকে সরিয়ে দিলেও পরে তারা রবীন্দ্র ভবনের সামনে রাস্তার ওপরে বসে পড়েন।
অন্যদিকে আরজিকরের ঘটনায় কুলটির নিয়ামতপুরে বিজেপির পথ অবরোধ করা হয়। নিয়ামতপুরে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার সহ বিজেপি সমর্থকরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার