আসানসোল ✍ Final Exposer

এসইউসিআই এর ডাকা ১২ ঘন্টা বাংলা বন্ধের প্রভাব পড়লো না শিল্পাঞ্চলে

কৌশিক মুখার্জী: আসানসোল:- মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে,আজ তারই পরিপ্রেক্ষিতে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় এসইউসিআই। শুক্রবার শঙ্খ কর্মকার সহ আরও সদস্যদের উপস্থিতিতে আসানসোলে রাস্তায় নেমে পথ মিছিল করে মানুষের কাছে আবেদন করেন এসইউসিআই। তাদের ডাকা বাংলা বন্ধের সমর্থন করার জন্য আহ্বান জানান। যদিও এসইউসিআই এর ডাকা ১২ঘন্টার বন্ধের প্রভাব দেখা গেলো না আসানসোল শিল্পাঞ্চল জুড়ে।সকাল থেকেই দেখা গেলো বাস চলাচল স্বাভাবিক।রাস্তায় রয়েছে সাধারণ মানুষের চলাচল। এদিন তৃণমূল নেতা রাজু আলুওলিয়া জানান বন্ধের সমর্থন করে না পশ্চিমবঙ্গের মানুষ।তাই বন্ধের কোনো প্রভাব নেই আসানসোল শিল্পাঞ্চল জুড়ে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার