আসানসোল ✍ Final Exposer

সারাদেশ জুড়ে আইএমএ এর ডাকে বিভিন্ন হাসপাতালের সাথে আসানসোল জেলা হাসপাতালেও OPD পরিষেবা বন্ধ

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- শনিবার সারাদেশ জুড়ে আইএমএ এর ডাকে হাসপাতালে কর্মবিরতিতে আসানসোল সহ বিভিন্ন হাসপাতালে OPD পরিষেবা ২৪ ঘন্টা বন্ধ।আরজিকর মেডিক্যাল কলেজের নৃশংস ভাবে চিকিৎসক হত্যা কান্ডের রেশ সারা রাজ্যের সাথে ছড়িয়ে পড়লো আসানসোলে। কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে যে ভাবে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনা ঘটেছে তাতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে আসানসোল হাসপাতালের চিকিৎসক মহলে।গত ৯ই আগস্ট এক দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে চারতলার সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক তরুণীকে ধর্ষন করে নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর থেকে উত্তাল হয়ে উঠে সারা রাজ্যের চিকিৎসক সংঘটনগুলো। আসল দোষীকে শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়।বাদ যায়নি আসানসোল। সারা রাজ্যের সাথে শনিবার আসানসোল জেলা হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করতে আসা বাবন মন্ডল,সুজিত কুমার রা জানান যে আজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম কিন্তু চিকিৎসা হয়নি। ওপিডি আজ বন্ধ ছিলো।আউটডোর ডাক্তার দেখাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের।তবে মানুষের স্বার্থে জরুরি পরিষেবা চালু রয়েছে বলে যানান চিকিৎসক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার