আসানসোল ✍ Final Exposer

দ্যা নেচার এর উদ্যোগে  বৃক্ষরোপণ উৎসবের আয়োজন

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- গত কয়েক বছর ধরে বেপরোয়া বৃক্ষচ্ছেদন জনিত কারণে পৃথিবীর গড় তাপমাত্রা যথেষ্ট বেড়ে গেছে। ধীরে ধীরে মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাপমাত্রা। বিশ্বব্যাপী তাপমাত্রার এই বৃদ্ধিজনিত কারণে অনেক জীবের অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। বাড়ছে সমুদ্রের জল তলের মাত্রা। অনেক জনপদের সলিল সমাধি ঘটার আশঙ্কা দিয়েছে। পরিবেশবিদদের মতে এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাদের সতর্কবাণী মাথায় রেখে অনেক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বৃক্ষরোপণে। এদের অন্যতম হলো দ্যা নেচার। শনিবার দ্যা নেচার এর উদ্যোগে আয়োজন করা হলো বৃক্ষরোপণ উৎসবের। যার সূচনা করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবালাম, মহকুমা শাসক সহ অনেকেই। অনুষ্ঠানটি আয়োজিত হয় আসানসোল কল্যাণপুর হাউসিং এলাকায়। এদিন মন্ত্রী ও জেলাশাসক ওই এলাকায় বেশ কয়েকটি বৃক্ষরোপন করেন।এবং বার্তা দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার