আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মিছিল
কৌশিক মুখার্জী: আসানসোল:- রাম বাম চক্রান্তের বিরুদ্ধে ও আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের তরফে মিছিল করা হয়।মিছিলটি আসানসোল রাহলেন তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় এবং শেষ হয় সিটি বাসস্ট্যান্ড পর্যন্ত।মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ সমস্ত নেতৃত্বরা।
