আসানসোল ✍ Final Exposer

রূপনারায়পুর বাসস্ট্যান্ডে তৃণমূলের ধর্ণা মঞ্চ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রাম বাম চক্রান্তের বিরুদ্ধে আরজিকরের মহিলা ডাক্তারের মৃত্যুর দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় রূপনারায়পুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে।যেখানে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ পতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, যুব সভাপতি শচীন নাগ, মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ ব্লকের সমস্ত নেতৃত্বরা।এদিন মহিলা সভানেত্রী বলেন আরজিকরের দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্ণা মঞ্চ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার