আসানসোল ✍ Final Exposer

আরজিকর ঘটনার প্রকৃত ন‍্যায় বিচার চেয়ে অভিনব প্রতিবাদ প্রদর্শন বাইক লাভারদের

কৌশিক মুখার্জী: কুলটি:-  কোলকাতার আর জি কর মেডিক‍্যাল কলেজের ঘটনার ন‍্যায় বিচার চেয়ে সারা দেশজুড়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন সাধারণ মানুষেরা।আসানসোলের কুলটিতেও সেই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠেছে। বুধবার কুলটি বাইক লাভারদের পক্ষ থেকে আর জি কর ঘটনার নিন্দায় প্রকৃত ন‍্যায় বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদ প্রদর্শন করা হয়। এদিন কুলটির ক্লাব রোড থেকে নিয়ামাতপুর পর্যন্ত বাইক লাভারদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সংখ‍্যক মানুষ যোগদান করেন।তারা প্রত‍্যেকেই আর জি কর মেডিক‍্যাল কলেজের ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত তার ন‍্যায় বিচার দাবি করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার