আসানসোল ✍ Final Exposer

বারুদের ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল জল খেয়ে কয়েকটি গরু মারা যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: বারাবনি:- বারুদের ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল জল খেয়ে মারা গেছে বেশ কয়েকটি গরু এমনই অভিযোগ করেন বারাবনি থানার কাশিডাঙ্গা গ্রামের আদিবাসীরা।তাদের অভিযোগ, নপাড়া সংলগ্ন এক বেসরকারি বারুদের ফ্যাক্টরি থেকে বিষাক্ত কেমিক্যাল জল নির্গত হচ্ছে। আর সেই জল মাঠে চরতে আশা গরু খাবার পর মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই তাঁরা এইদিন কারখানার গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে  বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃত গরুগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার