আসানসোল ✍ Final Exposer

আরজিকর ঘটনা সহ দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মিছিল করলো আদিবাসীরা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- রাজ্য জুড়ে আরজিকর কান্ডের রেস শহর থেকে জেলায় জেলায় দোষীদের শাস্তির দাবি চেয়ে ও নিরাপত্তার দাবিতে আগেই পথে নেমেছিলেন চিকিৎসক সহ সাধারণ মানুষ। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়ের মধ্যেই বুধবার বুধবার অল ইন্ডিয়া আদিবাসী কো অর্ডিনেশন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।
পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী খুন ও আরজিকর ঘটনা সহ দেশ জুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আসানসোলে মিছিল করল আদিবাসীরা।বুধবার অল ইন্ডিয়া আদিবাসী কো অর্ডিনেশন কমিটির উদ্যোগে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়।তীর ধনুক এবং অস্ত্র নিয়ে মিছিল করে।এদিন মিছিল করে আসানসোল মহকুমা শাসকের অফিসে পৌচ্ছে স্মারকলিপি তুলে দেয়।তাদের দাবি পূর্ব বর্ধমানের আদিবাসী যুবতী খুন,আরজিকর সহ দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।এদিন প্রতিবাদ মিছিলটি করে এসডিও এর কাছে স্মারকলিপি  তুলে দেয় আদিবাসীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার