জেলার আপডেট ✍ Final Exposer

আরজি কর ঘটনার প্রতিবাদে গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, গুসকরা, পশ্চিম বর্ধমান আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। সবার একটাই দাবি 'উই ওয়াণ্ট জাস্টিস'। এবার অপরাধীর শাস্তির দাবিতে পথে নামল গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মীরা। অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জীর নেতৃত্বে ধিক্কার মৌন মিছিল শুরু হয় মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে। প্রায় ১ কিমি দূরত্ব অতিক্রম করে স্কুল মোড় থেকে ধিক্কার মিছিল পুনরায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে। চলার পথে রাস্তার দু'ধারে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ছিল জাস্টিস ফর আরজি কর, সমাজ চরিত্রের পরিবর্তন হোক, নারীর নিরাপত্তা নিশ্চিত হোক, সম্মান করুন সম্মান পান, সামাজিক অন্ধকার দূর হোক, সমাজের অবক্ষয় ও কলঙ্ক দূর হোক ইত্যাদি লেখা প্লাকার্ড। অধ্যক্ষ বলেন, এমন একটা সমাজ গড়ে ওঠুক যেখানে নারীরা সম্পূর্ণ নিরাপদ বোধ করবে। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে উঠুক। খেয়াল রাখতে হবে আর কোনো বাবা-মা যেন সন্তান হারা না হন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার