আসানসোল ✍ Final Exposer

রূপনারায়ানপুর গুরুনানাক গুরুদুয়ারা সিং সভার তরফে ফাঁড়িতে স্মারকলিপি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

গত কয়েকদিন আগে সন্দেশখালি যাওয়ার পথে রাজ‍্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারি এক কর্মরত আইপিএস পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে অবমাননাকর কটূক্তি করেছিলেন।তারপরেই রাজ‍্যের শিখ সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে গর্জে ওঠে। তারা অবিলম্বে শুভেন্দু অধিকারি ক্ষমা চাওয়ার দাবি তুলে,এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সমগ্র বিভিন্ন থানায় স্মারকলিপি জমা দিচ্ছেন।তারই পরিপ্রেক্ষিতে রূপনারায়ানপুর গুরুনানাক গুরুদুয়ারা সিং সভার তরফে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়িতে ফাঁড়ি আধিকারিক নাসরিন সুলতানার হাতে স্মারকলিপি তুলেদেন।এদিন রূপনারায়ানপুর গুরুদুয়ারার মুখ্য সেবক জগজিৎ সিং জানান সন্দেশখালিতে শিখ সম্প্রদায়ের কর্মরত আইপিএস আধিকারিককে খালিসস্থানি বলে অপমান করা হয়েছে।তারই জন্য আজ আমরা রূপনারায়ণপুর ফাঁড়িতে একটি স্মারকলিপি তুলে দিলাম।যাতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমাদের সম্প্রদায়ের মানুষকে অপমান করার অধিকার কারও নেই।অবিলম্বে শুভেন্দু অধিকারি ও অগ্নিমিত্রা পালকে ক্ষমা চাইতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের এই দাবি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার