আসানসোল ✍ Final Exposer

মালদা চেম্বার অফ কমার্সের উদ্যোগে মৌন মিছিল

তন্ময় মাহারা: মালদা:- সৃষ্টি কেশরি হত্যা কাণ্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধেয় মৌন মিছিল করে মালদা মার্টেন্ট চেম্বার অফ কমার্স। এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি। মিছিলে পা মেলান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্বল সরকার,কাউন্সিলর কাকলি চৌধুরি, শুভময় বসু-‌সহ অন্যরা ব্যবসায়ীরা। কাউন্সিলর কাকলি চৌধুরি জানান, ‘‌আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন অভিযু্ক্তের ফাঁসির সাজা হয়। আর কোনও মায়ের কোল এভাবে খালি না হয়। আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’‌

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার