আসানসোল ✍ Final Exposer

আরজিকর ঘটনার দোষীদের বিচার চেয়ে বৃষ্টিকে উপেক্ষা করে কালচারাল এন্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গল সংগঠনের উদ্যোগে মিছিল

কৌশিক মুখার্জী: আসানসোল:- কালচারাল এন্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গল সংগঠনের উদ্যোগে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার আরজি করে নির্যাতিতা তিলোত্তমার দোষীদের বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হল।এই মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অরাজনৈতিকভাবে এই মিছিল আসানসোল কোর্টের গান্ধী মূর্তি পদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত আসে এবং তারপর রবীন্দ্র ভবনের সামনে একটি ছোট্ট পথ সভায় গান কবিতার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। আসানসোলের কয়েকশো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও বুদ্ধিজীবীরা এই মিছিলের অংশ নেয়।

https://youtu.be/1RqkaMeK9IM?si=avlp-p07lwmjjb6s

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার