আসানসোল ✍ Final Exposer

আরজিকর ঘটনার প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের

কৌশিক মুখার্জী: কুলটি:- আরজিকর ঘটনার প্রতিবাদে দ্রুত বিচারের দাবি সহ ফাঁসির দাবি এছাড়া ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও অবস্থান কর্মসূচি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিন কুলটি বিধানসভার লছিপুর গেট থেকে নিয়ামতপুর নিউরোড মোড় পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃর্ণমুল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায়, ব্লক যুব সভাপতি বিমান দত্ত সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার