আসানসোল ✍ Final Exposer

বালিকা শীলতাহানি,অভিযুক্ত বৃদ্ধকে পাঠানো হলো আদালতে,বড় ছেলের দাবি বাবাকে ফাঁসানো হচ্ছে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

গতকাল ডাবরগ্রামে আট-নয় বছর বয়সী আদিবাসী বালিকাকে শীলতাহানির অভিযোগে অভিযুক্ত ডাবর গ্রামের বাসিন্দা সুবোধ মাহাতাকে(৭২)গ্রেফতার করে পুলিশ।ঘটনায় লিখিত অভিযোগের পর পকসো এবং এসসিএসটি ধরা সহ সংশ্লিষ্ট ধারায় মামলায় দায়ের করে পুলিশ।ধৃত ব্যক্তিকে আজ অর্থাৎ রবিবার আসানসোল আদালতে পাঠানো হয়।এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত এর বড় ছেলে অংশুমান মাহাতা বলেন এই ঘটনা পুরোপুরি মিথ্যা।তার বাবাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে।তিনি এও জানান এই ঘটনা এখন আইনি প্রক্রিয়ায় আইন ঠিক করবে তিনি দোষী কি না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার