বার্নপুরে প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে চুরি
কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন নতুন পল্লী এলাকায় একটি ফাঁকা বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটলো।গত দুদিন ধরে বাড়ির মালিক প্রাক্তন ইসিএল কর্মী বৈদ্যনাথ দত্তের বাড়িতে কেউ ছিলনা।কারণ বৈদ্যনাথ বাবু গত দুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিল। গতকাল রাত্রে তিনি মারা যান।মঙ্গলবার বাড়িতে বাড়ির সদস্যরা এসে দেখে জানালা ভেঙে চোরেরা ঢুকে এবং বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আলমারি ভাঙা চুরি যায় প্রায় ১৫ থেকে ১৬ ভরি সোনা অলংকার সহ নগদ ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌচ্ছায়।ঘটনার তদন্তে পুলিশ।
