আসানসোল ✍ Final Exposer

সাইবার অপরাধের জন্য দূর্গাপুর থেকে গ্রেফতার ১৩

কৌশিক মুখার্জী: আসানসোল :- বড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সাইবার ডিপার্টমেন্ট। আসানসোল সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে ডিসি অরবিন্দ আনন্দ সাংবাদিক সম্মেলন করে জানান। দুর্গাপুর থেকে মোট ১৩ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এরা দুর্গাপুর এলাকায় সাইবার সেন্টার চালাতো। এদের থেকে ৯ টি ল্যাপটপ ১০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান।বুধবার ধৃত ১৩ জনকে আসানসোল আদালতে পেশ করা হয়। তারমধ্যে নির্দিষ্ট ৬ জনকে পুলিশের তরফে রিমান্ডে চাওয়া হয়। পুলিশের সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ৬ জনকে ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ধৃতদের মধ্যে হলো (১) শেখ সোহাইব আলি, (২)আনান আফজাল, (৩) আয়ান আলী, (৪) আনন্দ শ, (৫) মহঃ কাইফ, (৬) শেখ সাদ, (৭) অঙ্কিত শ, (৮) রাহুল বাহেতি, (৯) নাফিস ইসলাম, (১০) আব্দুল হোসেন, (১১) মহঃ আজহারউদ্দিন,(১২) ইয়াসির আইয়ুব ও (১৩) গৌরব বিশোয়াল। ধৃতরা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার