আসানসোল ✍ Final Exposer

উখড়ায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়েই পালিত হল পুলিশ দিবস

কৌশিক মুখার্জী: আসানসোল:-

১লা সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী পালিত হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস।তাই অন্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়িতে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে পুলিশ দিবস।উখড়া ফাঁড়ির ইনচার্জ মইনুল হকের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই পালন হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩তম প্রতিষ্ঠা দিবস।এদিন প্রথমে ফাঁড়ির সকল পুলিশ কর্মী আধিকারিক ও সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কেক কেটে দিনটির শুভারম্ভ করেন ওসি মইনুল হক।তারপর তিনি মোটর বাইক নিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে "সেভ ড্রাইভ সেফ লাইফ" কর্মসূচিকে সামনে রেখে সচেতনতা মিছিল করেন।নিজে হেলমেট পরে মিছিলের সামনে মোটর বাইক চালিয়ে রাস্তায় সাধারণ মানুষদের বার্তাদেন মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা অনিবার্য।মিছিলের শেষে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণও করেন এবং এলাকায় বেশ কয়েকটি গাছের চারা রোপন করেন।তাছাড়া অন্যান্য দিনগুলিতে চক্ষু শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও মহিলাদের সচেতনতা শিবির সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার