জেলার আপডেট ✍ Final Exposer

শিক্ষক দিবসে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দিরের শ্রদ্ধাঞ্জলি

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- শিক্ষক দিবস উপলক্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগণার সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দিরে এক ভাবগম্ভীর পরিবেশে ছাত্রীরা নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। মূলতঃ এদিন নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ জন শিক্ষিকা ও ১০ জন শিক্ষাকর্মীকে রামকৃষ্ণ মিশনের ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধা-ভক্তির স্মারক হিসাবে পুষ্পস্তবক ও কলম অর্পণ করা হয়। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের রচিত "গুরু তোমারে প্রণাম" নামে একটি গীতি আলেখ্য এই অনুষ্ঠানে পরিবেশন করা হয়। সঙ্গীত ও ভাষ্য পাঠে অংশগ্রহণ করে কৃত্তিকা মণ্ডল, শ্রেয়া বর্মণ, ঋষিতা সামন্ত, ঈশানী মণ্ডল, সমতা বাগ,শ্রেয়সী মণ্ডল, সোলাঙ্কি মণ্ডল, আনন্দী ঘোষ, সুকন্যা চক্রবর্তী,পর্ণভি সরকার সহ আরো অনেকে। এছাড়া সোলাঙ্কি মণ্ডলের রচিত একটি কবিতা সমবেত ভাবে পাঠ করা হয়।কবিতাটির মধ্যে শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধার ভাব ফুটে উঠেছে। পঞ্চম থেকে দশম শ্রেণীর সকল ছাত্রীর উপস্থিতে অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে। শেষ পর্বে প্রধান শিক্ষিকা সর্বানী চ্যাটার্জী ছাত্রীদের উদ্দেশ্যে আদর্শ মানুষ হয়ে ওঠার পক্ষে স্নেহাশিস প্রদান করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার