আসানসোল ✍ Final Exposer

আরজিকর কাণ্ডের প্রতিবাদে পদযাত্রা শিক্ষক সমাজের

কৌশিক মুখার্জী: আসানসোল:- আরজিকর কাণ্ডের প্রতিবাদ সহ ধর্ষক ও খুনির অবিলম্বে ফাঁসির দাবিতে,এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর আইন দ্রুত প্রণয়ণের দাবিতে পদযাত্রা শিক্ষক সমাজ,পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে।আসানসোলের গির্জা মোড় থেকে শুরু হয় এই পদযাত্রাটি বাজার কলকাতা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়।

এদিন অশোক রুদ্র বলেন পশ্চিম বর্ধমান জেলা শিক্ষক সমাজ এই পদযাত্রার ডাক দিয়েছে। আমাদের দাবি আরজি করের ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। এর পাশাপাশি ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর আইন দ্রুত প্রনয়ন করতে হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার