আসানসোল ✍ Final Exposer

জামুরিয়ায় কারখানায় আগুন, এলাকায় চাঞ্চল্য

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

সাতসকালে জামুরিয়ার জাদুডাঙ্গার শিল্প তালুকের 'ড্রিম পলিপ্যাক' কারখানার মালভর্তি গুদাম ঘরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে বাসিন্দারা। প্রথমে সংস্থার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। মালপত্র পুড়ে গেলেও সংস্থার কোনো কর্মী আহত হয়নি।

জানা গেছে কারখানায় থার্মোকল তৈরি হয়। অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। যদিও দমকলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার