আসানসোল ✍ Final Exposer

স্টিল পাইপের বেসরকারি কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ শ্রমিকদের

কৌশিক মুখার্জী: বারাবনি:- বারাবনি থানার ভানোড়া কোলিয়ারি সংলগ্ন পিনাক্কেল নামে একটি স্টিল পাইপের কারখানার গেটের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ,দীর্ঘদিন ধরে তারা কাজ করছে অথচ  কোন পিএফ, ইএসআই নেই। বেতন বাড়ানোর জন্য কারখানা মালিককে  অনুরোধ করা হলেও মালিক  কোনো রকম মানতে নারাজ। কারখানার মালিক তাদের দাবি না মানায় কারখানার বাইরে বিক্ষোভ  করেন শ্রমিকরা। তাঁরা জানান, আমাদের এই দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে কারখানা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার