আসানসোল ✍ Final Exposer

সিআইএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ,মৃত ও আহত অবস্থায় উদ্ধার দুই যুবক

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সি আই এস এফের হাতে বেধড়ক মার খেলো দুই যুবক বলে অভিযোগ।জানা যায় কুলটি এলসি মোড় ১২নম্বর লোকো লাইন গেটের সামনে পড়ে থাকতে দেখে দুই ব্যাক্তিকে।ঘটনার খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ দুজন উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করেন।ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ পরিবার ও স্থানীয় দের ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ।মৃত ব্যাক্তির নাম বিকি রবিদাস,ও আহত ব্যাক্তির নাম লডন।দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা।যদিও মৃত ও আহত ব্যাক্তির পরিবারের দাবি তারা চুরি করতে যায়নি বলে বলেন।আহত ব্যাক্তি চিকিৎসাধীন জেলা হাসপাতালে বলে জানা যায়।
খবর পেয়ে কুলটি সেল গ্রোথ কারখানার গেটে আসেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য তথা কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী মিশ্র। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার পাশাপাশি কুলটির বিজেপির বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে বিজেপি কর্মীরাও কুলটির সেলের গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার