আসানসোল ✍ Final Exposer

আরজিকর ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের মশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম 'এলিট' হাসপাতাল আরজি করে ঘটে গ্যাছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা।
আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সবার একটাই দাবি 'উই ওয়াণ্ট জাস্টিস'। প্রত্যেকটা দিন আর.জি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আজ সোমবার ৩১ দিন পার হলেও কোনো সুবিচার এখনো হয়নি তাই বিচার চেয়ে পথে নামলেন আসানসোলের নাগরিক সমাজ। আরজিকরের ঘটনায় প্রতিবাদে কোর্ট মোড়ের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মশাল জ্বালিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কোর্ট মোড়, ভগত সিং মোড় হয়ে ঘুরে বিএনআর মোড় পর্যন্ত মিছিল করে। মিছিল শেষে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানান, তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে তারা সরব হন।তিলোত্তমার বিচারের দাবিতে একটা পথনাটিকা করেন তারা।
এদিন উপস্থিত প্রত্যেকে মুখে একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস', 'আর.জি করের বিচার চাই'।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার