আসানসোল ✍ Final Exposer

নাবালিকা খুন ও গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বিজেপির

তন্ময় মাহারা: মালদা:- আদিবাসী নাবালিকা খুন ও গৃহবধূ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করলো জেলা বিজেপি নেতৃত্ব।পাশাপাশি ইংরেজবাজার শহরের পোষ্টফিস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় বিজেপির পক্ষ থেকে। শনিবার বিকালে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু , ,জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি উত্তর ও দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ সহ অন্যান্যরা।  বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, মালদায় পরপর খুন, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। অথচ পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারছে না। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন এই অবস্থান বিক্ষোভ করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার