আসানসোল ✍ Final Exposer

পৃথ্বীরাজের হোটেল থেকে আরো একটি চারচাক গাড়ি বাজেয়াপ্ত করলো পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়পুরে দুই ব্যাবসায়ীর বাড়িতে দুর্গাপুর থানার পুলিশ,সালানপুর থানার পুলিশ ও রূপনারায়ণপূর পুলিশের সহযোগিতায় টানা দুদিন ধরে তল্লাশি অভিযান চালায়।তাদের বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।বেশ কয়েকটি গাড়িও বাজেয়াপ্ত করে।ব্যাবসায়ী পৃথ্বীরাজের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।তারপরেই গ্রেফতার করা হয় পৃথ্বীরাজ অসওয়ালের স্ত্রী রাধিকাকে।তবে এখনো অধরা পৃথ্বীরাজ অসওয়াল ও অজয় দাস।তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।তবে বুধবার পূনরায় হিন্দুস্তান কেবেলসের রাস্তার পাশে পৃথ্বীরাজের হোটেলে দুর্গাপুর থানার পুলিশ আসেন।তবে ঘটনার পর থেকেই সেই হোটেল বন্ধ রয়েছে বলে জানা যায়।এদিন দুর্গাপুর থানার পুলিশ তার হোটেল থেকে একটি চারচাকা কিয়া(WB 30AJ 9867) কোম্পানির গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।প্রসঙ্গত দুর্গাপুরের কোটি টাকার ছিনতাই এর মামলা কেন্দ্র করেই এই অভিযান।
জানা গেছে সেই ছিনতাই এর মামলায় সালানপুর থানার পিঠাকেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথিবীরাজ অসওয়াল ও রূপনারায়নপুর হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাসের সংযোগ রয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার