আসানসোল ✍ Final Exposer

রূপনারায়ানপুর পুলিশের হাতে ধরা পড়লো দুই চোর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়ানপুর এলাকা থেকে হাতেনাতে ধরা পড়লো দুই চোর।ধৃতদের নাম মহম্মদ কওসর ও মহম্মদ গুলজার।ধৃত দুই যুবক আসানসোলের রেলপার আজাদ বস্তির বাসিন্দা।তাদের কাছে বেশ কিছু বাসনপত্র,তামা,লোহা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।বেশ কয়েকবার রূপনারায়ানপুর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে।তারপর থেকেই নড়েচড়ে বসে রূপনারায়ানপুর পুলিশ।কড়া নজরদারি ও বিশেষ সূত্রে খবর পেয়ে অবশেষে এই চোরের দল পুলিশের হাতে ধরা পড়ে।জানা যায় তাদের দলে চিনাকুড়ি,রেলপার সহ বিভিন্ন জায়গার শিশুরা রয়েছে।তারা এলাকায় ফেরি বা আবর্জনা কোড়ানোর নামে ফাঁকা বাড়ি,বন্ধ বাড়িগুলিতে রেকি করে।আর রাত হলেই সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করে চম্পট দিতো চোরেরদল।সেই চোরের দলের দুই সদস্য এবার পুলিশের হাতে।রবিবার ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়।তদন্ত সাপেক্ষে ৭দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার