আসানসোল ✍ Final Exposer

বরাকরে নাকা তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ,গ্রেফতার এক

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি থানার অন্তর্গত বরাকরের বাংলা ঝারখন্ড সীমানার নাকা পয়েন্টে নাকা তল্লাশির সময় একটি অটোতে তল্লাশি চালায় বরাকর ফাঁড়ির পুলিশ।অটোতে বসে থাকা যাত্রীর কাছে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ।জানা যায় গতকাল গোপন সূত্রের খবরে পুলিশ ওই অটোটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়।অটোতে বসে থাকা যাত্রী বিকাশ লাল শ্রীবাস্তবের কাছে থেকে এক আগ্নেয়াস্ত্র ও কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ।পুলিশ বিকাশ লাল শ্রীবাস্তবকে গ্রেফতার করে।জানা যায় ধৃত ব্যক্তি বরাকরের বাসিন্দা।পুলিশ তদন্ত করছে এই ঘটনা সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার