আসানসোল ✍ Final Exposer

রানীগঞ্জে ভগ্ন বাড়ির দেওয়াল পড়ে যাওয়ায় দুই জনের মৃত্যু, বেশ কয়েক জনের চাপা পড়ার আশঙ্কা

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:- খনি অঞ্চলের রানীগঞ্জ থানার সাহেবগঞ্জ মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা সম্প্রসারনের কাজের জন্য কিছু বাড়ি ভাঙা হচ্ছে।যে বাড়ি গুলি ভাঙ্গা হয়েছে তার বাড়ি ভাঙ্গা অংশে লোহার রড নিতে যাওয়ার সময় বাড়ির একাংশ ধসে পড়ায় তার নিচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন স্থানীয়রা।তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।ঘটনা স্থলে রানীগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছায়।স্থানীয়দের দাবি এদিন বেশ কয়েকজন সেখানে ভাঙ্গা বাড়ির লোহার টুকরো ও ইট কুড়োচ্ছিল, সেই সময় ভাঙা অংশ তাদের উপরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা দাবি করেন যে দেওয়াল চাপা পড়ে দুই জনের মৃত্যু ঘটে, বেশ কয়েকজন সেখানে লোহা কুড়ানোর সময় সেখানে চাপা পড়ে থাকতে পারে। সমস্ত বিষয়টি নজর রাখছে পুলিশ প্রশাসন। দ্রুত উদ্ধারের জন্য নানান সামগ্রী আনার ব্যবস্থা করা হচ্ছে। মাটি কাটার জেসিবি মেশিন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে বাড়ির ভাঙ্গাচোরার অংশ। জানা গেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারেই বাইপাস রোড নির্মাণের জন্য বেশ কিছুদিন ধরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তারই মধ্যে রাস্তা সম্প্রসারণের জন্য সেখানকার বাড়িঘর সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে সেই অংশেরই একটি বাড়ি ধসের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার