আসানসোল ✍ Final Exposer

কালিয়াচক থানার সুজাপুর বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক কিশোরের

তন্ময় মাহারা: মালদা:- কালিয়াচক থানার সুজাপুর বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক কিশোরের। পরিবারে সহ শোকের ছায়া এলাকা জুড়ে।  রবিবার দুপুরে দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নতন্ত্রের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ । পরিবার সূত্রে জানা গেছে কালিয়াচক থানা সুজাপুর এলাকার আব্দুর রহমান নামে এক কিশোর সে একটি আবাসিকে একাদশ শ্রেণির ছাত্র। শনিবার ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি এসে রাতে খাওয়া-দাওয়া কর ঘুমানোর পর সকালে না উঠতে দেখে ডাকাডাকি করলে দেখা যায় ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায়। তড়িঘড়ি তাকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করে । সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ কালিয়াচক থানায় নিয়ে আসে এবং রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে কি কারনে মৃত্যু তা স্পষ্ট নয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার