আসানসোল ✍ Final Exposer

বাংলা ঝাড়খন্ড সীমান্ত বরাকর চেকপোস্টে টোটো ও অটো চালকদের বিক্ষোভ

কৌশিক মুখার্জী: কুলটি:-

পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত কুলটি এবং বরাকরের টোটো অটো চালকরা নিজেদের বাহন নিয়ে অর্থাৎ বাংলা রাজ্য থেকে ঝাড়খণ্ডের দিকে তাছাড়া ঝাড়খন্ড রাজ্য থেকে বাংলা রাজ্যে আসার পথে বাংলা ঝাড়খন্ড সীমান্ত বরাকর চেকপোষ্টে টোটো টোটোদের আটকে দেওয়া হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ এবং চেকপোষ্টে থাকা নিরাপত্তা রক্ষীরা। বিগত কাল থেকে চলছে এই প্রক্রিয়া। তার জেরে আজ রবিবার দুপুর আনুমানিক একটা সময় ঝাড়খন্ড রাজ্যের টোটো অটো চালক এবং রাজ্যের কুলটি ও বরাকরের টোটো ও অটো চালকরা বিক্ষোভ দেখায় বলে জানা যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার