আসানসোল ✍ Final Exposer

জলমগ্ন আসানসোলের বিস্তীর্ণ নীচু এলাকা, সমস্যায় সবজি চাষীরা

নিজস্ব সংবাদদাতা, আসানসোল:-

অন্য সময় শান্ত, কিন্তু বর্ষার সময় অতিভারী বৃষ্টিপাত হলেই গারুই ও নুনিয়া নদী যে কী ভয়ংকর রূপ ধারণ করে সেটা প্রতিবছর আসানসোলের রেললাইন পাড় সংলগ্ন নীচু এলাকার বাসিন্দারা হাড়েহাড়ে টের পায়। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। ওই দুই নদীর পার্শ্ববর্তী নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে।

গত তিন'দিন ধরে নিম্নচাপ জনিত একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যর বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোলেও প্রবল বৃষ্টি হয়েছে। জাতীয় সড়ক, দূর্গাপুর, জামুড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা সব জলমগ্ন। রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি চলাচল ব্যহত হয়ে পড়েছে।অনেক বাড়িতে জল ঢুকে গেছে। এরফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ।ক্ষতি হয়েছে সবজি চাষে বলে যানান একজন সবজি চাষী।আসানসোল বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় প্রচুর গাছ পড়েছে, প্রাচীর ও কাঁচা বাড়ি ভেঙে পড়েছে৷ আশঙ্কা যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার