আসানসোল ✍ Final Exposer

জলছাড়া অব‍্যাহত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে

জলছাড়া অব‍্যাহত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে

কৌশিক মুখার্জী: মাইথন:- পুনরায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে।মাইথন জলাধার ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে।এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ১ লক্ষ ৩০ হাজার কিউসেক বলে জানা গেছে। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান কমে ৪০ হাজার কিউসেক করা হয়েছে। দুটি জলাধার থেকে মোট ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।ডিভিসি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ‍্যমে জানা গেছে দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড রাজ‍্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক বৃষ্টির কারনেই দুই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। তবে বেশি পরিমান জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার অঞ্চলে প্লাবনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার